জাবিতে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া উদ্বোধন অনুষ্ঠানে জাবি ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলাম বলেন, আমরা ভর্তির আবেদন প্রক্রিয়ায়, ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে কাজের গতিশীলতা বৃদ্ধি, দেশের সমৃদ্ধি ও উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবো।

তিনি আরও বলেন, আজ মঙ্গলবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ভর্তিপরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু, শিক্ষার্থীদের নির্দিষ্ট নীতিমালা অনুসরন করে ভর্তির জন্য আবেদন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে সকাল ১০টায় ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলাম
আনুষ্ঠানিকভাবে এই অনলাইন আবেদন প্রক্রিয়া উদ্বোধন করেন। তিনি তাঁর উদ্বোধনী বক্তৃতায় বলেন, ডিজিটাল আবেদন পদ্ধতির ফলে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ভোগান্তির অবসান হয়েছে। তারা সব জায়গা থেকে অতি সহজে আবেদন করতে পারবে।

এটি ডিজিটাল বাংলাদেশের অগ্রগতির আরেকটি স্মারক। আমরা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে কাজের গতিশীলতা বৃদ্ধি, দেশের সমৃদ্ধি ও উন্নয়নে আরো বেশি অবদান রাখতে সক্ষম হবো।

এ সময় প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ আবুল হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আবুল খায়ের, ডীনবৃন্দ, রেজিস্ট্রার, ভর্তি পরীক্ষার সদস্যবৃন্দ ও অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আই আই টি) শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত সফটওয়ারের মাধ্যমে এই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হলো।

  •  
  •  
  •  
  •  

Tags: