জবির রেনেসাঁ ডিবেটিং ক্লাবের বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিতর্ক ক্লাব রেনেসাঁ ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘১ম কর্মশালা ও ক্যারিয়ার আড্ডা ২০১৬’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকাল ৯টায় দিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিভাগের চেয়াম্যান অধ্যাপক ড. মো: আতিয়ার রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের মডারেটর জনাব মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, বিভাগের শিক্ষক কামাল হোসেন, আনিসুর রহমান, আনোয়ারা আক্তার, শামসুল কবিরসহ আরও অনেকে।

বিতর্ক কর্মশালার শুরুতেই শুদ্ধ উচ্চারণ ও বাচনভঙ্গি বিষয়ে প্রশিক্ষণ দেন সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক- শিল্পী রাণী দে। এরপর সংসদীয় বিতর্কের রীতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেন সূর্যসেন বিতর্ক ধারার সাবেক সভাপতি মো. মামুনুর রশিদ শেখ। ইংরেজি বিতর্ক রীতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেন এসএ টিভির সংবাদ উপস্থাপক সালাউদ্দিন সাদী। সনাতনী বিতর্কের রীতি ও কৌশল নিয়ে কথা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ। দুপুর পর্যন্ত চলে এ প্রশিক্ষণ কর্মসূচি।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্যারিয়ার আড্ডায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ট্যাক্স) মো. রেজাউল করিম এবং জবির সাবেক মেধাবী ছাত্র মোহাইমিনুল ইসলাম রিয়াদ ও নাঈমুল ইসলাম বারী। ক্লাবের বিতার্কিকদের প্রীতি বিতর্ক ও কর্মশালয় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণের মধ্য দিয়ে বিকাল ৪ টায় আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: