কুড়িগ্রামে এমপিও ভুক্তির দাবীতে শিক্ষকদের মানববন্ধন

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকরা।

দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে রোববার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার প্রায় দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষকদের পাশাপাশি ছাত্র-ছাত্রী ও অবিভাভকরা মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক ও জেলা সভাপতি ইমরান বিন সোলায়মান, জেলা কমিটির সাধারন সম্পাদক এরশাদুল হক, সাংগাঠনিক সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

মানববন্ধনে শিক্ষকরা দাবী করেন, অনতিবিলম্বে নন এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় আনতে হবে। তানাহলে আগামী ২৬ অক্টোবর ঢাকায় অবস্থান কর্মসূচীর মাধ্যমে কঠোর আন্দোলনের ঘোষনা দেয়া হবে।

  •  
  •  
  •  
  •