‘মহাত্মা গান্ধী পিস এ্যাওয়ার্ড-২০১৬’ পেলেন ড. খোন্দকার নাসির উদ্দিন
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ‘মহাত্মা গান্ধী পিস এ্যাওয়ার্ড-২০১৬’ পুরষ্কার পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন স্যার।
জানা যায়, শিক্ষাখাতে বিশেষ অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনকে ‘মহাত্মা গান্ধী পিস এ্যাওয়ার্ড-২০১৬’ প্রদান করা হয়েছে।
ঢাকার সেগুন বাগিচার ‘সেগুন চাইনিজ রেস্টুরেন্টে’ ‘মহাত্মা গান্ধী স্মৃতি পরিষদ’ এর পক্ষ থেকে ড. নাসিরকে ঐ পুরস্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ভাষাসৈনিক কাজী এবাদুল হক।

