বাকৃবিতে পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়া হতে পারে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যাল প্রতিনিধি:
দক্ষিন এশিয়ার কৃষি শিক্ষার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থীদের আবেদন ফরমের মূল্য ফেরত দেওয়া হবে কি না তা এখন ক্যাম্পাসের প্রধান আলোচ্য বিষয়।

সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে পক্ষে বিপক্ষে আলোচনা-সমালোচনা। এর বেশির ভাগই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের আবেদন ফরমের মূল্য ফেরত দেওয়ার পক্ষে রয়েছেন।

এদিকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের আবেদন ফরমের মূল্য ফেরত দেওয়ার জন্য উপাচার্য বরাবর আবেদন করেছে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. আবদুর রহমান সরকার ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের আবেদন ফরমের মূল্য ফেরত দেওয়া হবে কিনা তা এখনো নিধারর্ণ করা হয়নি। তবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর বরাবর বিষয়টি জানানো হয়েছে বলে একটি বিশ্বস্থ সূত্র নিশ্চিত করেছে।

ভর্তি কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর এর সাথে বিষয়টি নিয়ে আলোচনার পরেই জানানো হবে, আবেদন ফরমের মূল্য ফেরত দেওয়া হবে, কি না!

তবে, শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের আবেদন ফরমের মূল্য ফেরত দেওয়া হতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ১,২০০ সিটের বিপরীতে ১২,০০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। অর্থাৎ প্রতি সীটের বিপরীতে ১০ জন শিক্ষার্থী প্রতিযোগীতা করবে। ৪র্থ বিষয় ছাড়া সর্বনিম্ন পয়েন্ট ৯.৬৭ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে তারা।

অন্যদিকে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে, ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য ৪র্থ বিষয়বাদে সর্বনিম্ন যোগ্যতা ৯.০০ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ৭০০ টাকা আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়। এতে সর্বমোট ৩৩,০০০ হাজারের মত আবেদন জমা পড়ে।

সর্বশেষ, ৪র্থ বিষয় ছাড়া সর্বনিম্ন পয়েন্ট ৯.৬৭ রেখে মোট ৩৩,০০০ হাজার আবেদনের মাঝ থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়া ১২,০০০ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করে ভর্তি পরীক্ষা কমিটি। ফলে কপাল পুড়ে প্রায় ২১,০০০ হাজার শিক্ষার্থীর, যারা কিনা অনেকেই এসএসসি ও এইচএসসিতে এ প্লাস পেয়েও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না।

সম্প্রতী, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের আবেদন ফরমের মূল্য ফেরত দেওয়া হবে বলে ঘোষণা দেন খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে দাবি উঠেছে, বাকৃবিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের আবেদন ফরমের মূল্য ফেরত দেওয়ার।

  •  
  •  
  •  
  •  

Tags: