‘মহাত্মা গান্ধী পিস এ্যাওয়ার্ড-২০১৬’ অর্জন করায় বশেমুরবিপ্রবি উপাচার্যকে সংবর্ধনা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘মহাত্মা গান্ধী পিস এ্যাওয়ার্ড-২০১৬’ অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা সংবর্ধনা প্রদান করেছেন।
সোমবার (২৪ অক্টোবর ২০১৬) সকাল ১০টায় ভাইস চ্যান্সেলর অফিস কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের হাতে ফুলের তোড়া তুলে দেন।
সংবর্ধান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার এসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম হীরা, সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস.এম এস্কান্দার আলী, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, কর্মচারী সমিতির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তৌফিক আহম্মদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পক্ষ থেকেও ফুলের তোড়া দিয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য, মহাত্মা গান্ধী স্মৃতি পরিষদ, ঢাকা ১৯ অক্টোবর ২০১৬ তারিখ শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন কে ‘মহাত্মা গান্ধী পিস এ্যাওয়ার্ড-২০১৬’ প্রদান করে।

