৩০৩৭ মেধাবীকে ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তি প্রদান
নিজস্ব প্রতিবেদক:
সামাজিক কল্যাণ কর্মসূচির অংশ হিসেবে ডাচ্-বাংলা ব্যাংক ২০১৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৩০৩৭ মেধাবীকে বৃত্তি প্রদান করেছে। শনিবার দুপুরে ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে তাদের বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত মি. বেনওয়া পিয়ের লাঘাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সব মিলিয়ে এখন পর্যন্ত ৪১,৬০০ শিক্ষার্থী ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তি পেয়েছে, যার মধ্যে বর্তমানে বিভিন্ন স্তরের ১৭,৯৬৩ শিক্ষার্থী বৃত্তির সুযোগ গ্রহণ করছে।

