সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর হামলা, ভাঙচুর ও নির্যাতনের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সচেতন শিক্ষার্থীবৃন্দ’ নামে একটি সংগঠন। প্রায় পৌনে এক ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা।

বুধবার বিকাল ৩টা ৪৫ মিনিট থেকে সাড়ে ৪টা পযন্ত বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে এই প্রতিবাদ কর্মসূচি চলে। এ সময় মহাসড়কের উভয় দীর্ঘ যানযটের সৃষ্টি হয় ও ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া নাসিরাবাদসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় সাম্প্রদায়িক হামলায় চিত্র তুলে ধরতে মহাসড়কে তারা বিভিন্ন প্রতীকী লাশ ও মুখে কালো কাপড় বেঁধে রাখেন।

  •  
  •  
  •  
  •