বাকৃবিতে সম্প্রসারণ মাঠ সফর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত ডিভিএম লেভেল-৪, সেমিস্টার-২ এর ‘সম্প্রসারণ মাঠ সফর ওরিয়েন্টেশন অনুষ্ঠান-২০১৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহ:পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিনি কনফারেন্স রুমে ঐ মাঠ সফর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. মাহবুব মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. মো. আবদুল মোমেন মিয়া এবং সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার।
এসময় বক্তারা শিক্ষার্থীদের সম্প্রসারণ মাঠ সফর বিষয়ের সার্বিক দিক তুলে ধরেন এবং মাঠ সফরের সাফল্য কামনা করেন।

