বাকৃবি থেকে ইন্টার্নিতে ভারত গেল ডিভিএম ৫১তম ব্যাচ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি সায়েন্স অনুষদের ৫১তম ব্যাচের ১০৪ জন শিক্ষার্থী (ইন্টার্নশিপ ১৪তম ব্যাচ) ইন্টার্নিতে ভারত যাচ্ছে।

শনিবার (৫ নভেম্বর) বাকৃবি থেকে ভারতের উদ্দ্যেশ্যে রওনা দেয় ভেটেরিনারি সায়েন্স অনুষদের ৫১তম ব্যাচের ১০৪ জন শিক্ষার্থী।

জানা গেছে, ভারতের তামিলনাড়ু ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্স ইউনিভার্সিটির অধীন মাদ্রাজ ভেটেরিনারি কলেজ ও ভেটেরিনারি কলেজ অ্যান্ড রিসার্স ইনস্টিটিউট নামাকোলে হাতে কলমে শিক্ষা নিতে এক মাসব্যাপী ইন্টার্নশিপ করবে শিক্ষার্থীরা।

vet51-batch

ডিভিএম ৫১তম ব্যাচ

বাংলাদেশ ভেটেরিনারি ছাত্রসমিতির সহ-সভাপতি (ভিপি) ইনাম আহমেদ বলেন, অনুষদের শিক্ষকদের সহযোগিতা ও ছাত্রসমিতির প্রচেষ্টায় আমরা প্রথমবারের পর আবারও ইন্টার্নিতে ভারত যাবার সুযোগ পেয়েছি। ভারতে ইন্টার্নশিপ করার এই কার্যকরী পদক্ষেপ আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা করছি।

ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. মো. মাহবুব মোস্তফা বলেন, ‘শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান বৃদ্ধির জন্য আমরা আবারও শিক্ষার্থীদের ইন্টার্নিতে ভারত যাবার ব্যবস্থা করেছি। আমি আশা করি, ভেটেরিনারি গ্র্যাজুয়েটরা তাদের ইন্টার্নশীপের মাধমে প্রাপ্ত জ্ঞান ব্যবহার করে দেশের প্রাণিসম্পদ উন্নয়নে জোরালো ভূমিকা রাখবে’।

  •  
  •  
  •  
  •  

Tags: