বাকৃবিতে ছাত্রলীগ সম্পাদক জাকির হোসেনের জন্মদিন পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের ২৭তম জন্মদিন পালন করেছে বাকৃবি শাখার ছাত্রলীগ নেতাকর্মীরা।

শনিবার রাত ১২টায় দিকে বাকৃবি ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জন্মদিন পালনের আয়োজন করেন বাকৃবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় বাকৃবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্যে, এসএম জাকির হোসেনের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। তার দক্ষ নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়নে ছাত্রলীগ আরও অগ্রসর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে ক্যাম্পাসের ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের পদ প্রত্যাশী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  

Tags: