বাকৃবি ও কেলেনটান বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার কেলেনটান বিশ্ববিদ্যালয়ের মধ্যে গত সোমবার (১৪ নভেম্বর) এক সমঝোতা স্মারক চুক্তি ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অফিস কক্ষে স্বাক্ষরিত হয়।
দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার ক্ষেত্র গুলো হচ্ছে ছাত্র এবং শিক্ষক বিনিময়, গবেষণা ও উন্নয়ন সহযোগিতা, তথ্য, শিক্ষা ও বৈজ্ঞানিক প্রকাশনা সংক্রান্ত সুযোগ সুবিধা বিনিময় এবং প্রদর্শনী, সেমিনার এবং ওয়ার্কশপ সংক্রান্ত তথ্য বিনিময় এবং সহযোগিতা।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারক চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর এবং মালয়েশিয়ার কেলেনটান বিশ্ববিদ্যালয়ের পক্ষে ডেপুটি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড্যাটো ড. ইব্রাহীম বিন চি ওমর।
অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এ.বি.এম হামিদ মার ইমরান, ডীন ফ্যাকাল্টি অভ্ এগ্রো বেস্ড ইনড্রাস্ট্রি ইউনিভার্সিটি অফ কেলেনটান, মালয়েশিয়া, প্রফেসর মাদায়া ড. সিরি ইনতান মোক্তার, ফ্যাকাল্টি অফ এগ্রো বেস্ড ইনড্রাস্ট্রি ইউনিভার্সিটি অফ কেলেনটান, মালয়েশিয়া, প্রফেসর এস.এম. রেজাউল করিম, ফ্যাকাল্টি অফ এগ্রো বেস্ড ইনড্রাস্ট্রি ইউনিভার্সিটি অফ কেলেনটান, মালয়েশিয়া, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডীন প্রফেসর মো. আবদুর রশীদ, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এস.ডি চৌধুরী, প্রোক্টর প্রফেসর ড. এ. কে. এম. জাকির হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রা কৃষিবিদ মো. ছাইফুল ইসলাম, শিক্ষা শাখার এডিশনাল রেজিস্ট্রার মো. সারোয়ার জাহান প্রমূখ।

