বাকৃবিতে টেলেফিল্ম ‘তিনটি তালা ও একটি বৃত্তের গল্প’ আগামীকাল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
টেলেফিল্ম ‘তিনটি তালা ও একটি বৃত্তের গল্প’ এর প্রিমিয়ার শো আগামীকাল শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল মিলনায়তনে প্রদর্শিত হবে।

আগামীকাল শুক্রবার (১৮ নভেম্বের) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শিল্পাচার্য জয়নুল মিলনায়তনে প্রদর্শিত হবে বহুল প্রত্যাশিত টেলেফিল্ম ‘তিনটি তালা ও একটি বৃত্তের গল্প’।

বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত টেলেফিল্ম ‘তিনটি তালা ও একটি বৃত্তের গল্প’ এর রচনা ও নির্দেশনায় রয়েছেন ড. নাজমুল হক শাহিন ও সামিউল হক সামি।

ইউএসএ ফিল্মস পরিবেশিত টেলেফিল্ম ‘তিনটি তালা ও একটি বৃত্তের গল্প’ এর প্রিমিয়ার শো টি সকলের জন্য উন্মূক্ত রাখা হয়েছে।

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে আছে কাইটস মাল্টিমিডিয়া এবং জনপ্রিয় নিউজ পোর্টাল সবুজবাংলাদেশ24.কম

  •  
  •  
  •  
  •  

Tags: