বাকৃবিতে ২৩তম ভেটেরিনারি বৈজ্ঞানিক সম্মেলন ২৮-২৯ জানুয়ারি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এন্ড রিসার্সের (বিএসভিইআর) ২৩তম বৈজ্ঞানিক সম্মেলন ২০১৭ সালের ২৮-২৯ জানুয়ারী অনুষ্ঠিত হবে।
২৩তম বৈজ্ঞানিক সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ‘Prepardness for the control of animal diseases’ নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এন্ড রিসার্সের (বিএসভিইআর) দুই দিনব্যাপি ২৩তম বৈজ্ঞানিক সম্মেলনে অ্যানুয়াল লেকচার প্রদান করবেন জার্মানীর লিপজিক বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. থমাস ভালেনক্যাম্প।
২৩তম বৈজ্ঞানিক সম্মেলন উপলক্ষে সাধারনের জন্য ৬০০টাকা, তাদের পত্নীর জন্য ৫০০টাকা এবং এমএস শিক্ষার্থীদের (চাকরিবিহীন) জন্য ৪০০টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন চলবে ২০ জানুয়ারি ২০১৭ পর্যন্ত।
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ:
প্রফেসর ড. তাহসিন ফারজানা
প্যারাসাইটোলজি বিভাগ
মোবাইল: ০১৭৬০-৭৫০৬৩৯
ই-মেইল: tahsinfarjana@gmail.com
পেপার আহবান:
গবেষণা পেপার ২৫০ শব্দের মধ্যে লিখে bsverascon@gmail.com এই ঠিকানায় পাঠাতে হবে। পেপার জমাদানের শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ২০১৬।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:
প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরি
সেক্রেটারি, বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এন্ড রিসার্স
মোবাইল: ০১৭১২-০১৭৩৮১

