মিয়ানমারে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
মিয়ানমারে নির্বিচারে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনের আয়োজন করে তারা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত হয়ে মিয়ানমার সরকারকে ধিক্কার জানান। তারা অতি দ্রুত রোহিঙ্গাদের নিরাপত্তার দাবিতে আন্তর্জাতিক সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেন।

এসময় মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নিশ্চুপ দেশটির গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চির শান্তিতে নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা দেখেছি কতটা নির্মমভাবে মিয়ানমারে মুসলমানদের পুড়িয়ে মারা হচ্ছে, তাদের মা-বোনদের ধর্ষণ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, বাড়িঘর অগ্নিসংযোগ করা হচ্ছে। অথচ সেই দেশে একজন শান্তিতে নোবেল বিজয়ী নারী আছে যিনি নির্বিকার ভঙ্গিতে রয়েছেন। এ হত্যাকা-ের প্রতিবাদে সারা বিশ্ব উত্তাল হয়ে উঠলেও অং সান সু চি রোহিঙ্গাদের জন্য কিছুই করছে না। সারা বিশ্বের মানুষ এর প্রতিবাদ করছে। কিন্তু তিনি তাতে কোনো সাড়া দিচ্ছেন না।

এসময় বক্তারা মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নিশ্চুপ দেশটির গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চির শান্তিতে নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে।

বক্তার আরো বলেন, রোহিঙ্গাদের উপর যে নির্মম হত্যাকা- চালানো হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, মুসলমান মা-বোনদের ধর্ষণ করা হচ্ছে, এর কোনো প্রতিবাদ করা হচ্ছে না। আমরা চাই আমাদের দেশের সরকার যেন সেই মুসলিম রোহিঙ্গাদের জায়গা করে দেয়। তাদেরকে যেন আর সেই দেশে ফিরে যেতে না হয়। নতুবা আমাদের দেশের জাতিসংঘ আর ও আই সির সদস্য থেকে কি লাভ। যারা এই নির্মম হত্যাকা- ও নির্যাতন চালাচ্ছে তাদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল আজিজের সঞ্চালনায় বক্তব্য দেন, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক আব্দুর রহমান সিদ্দীকী, ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজ, অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমরুল শেখ ইমু, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান, সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলতাফ প্রমুখ।

  •  
  •  
  •  
  •  

Tags: