প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডা. মো: আইনুল হক

নিজস্ব প্রতিবেদক:
কৃষিবিদ ডা. মো:আইনুল হক প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে ২৪ নভেম্বর ২০১৬ তারিখে যোগদান করেছেন। তিনি ১৯৬০ সালের ২২ নভেম্বর দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলাধীন কালীগঞ্জ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।

তার পিতার নাম শাহ্ বজলুর রহমান এবং মাতার নাম রাবেয়া খাতুন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিভিএম ১৯৮১ ব্যাচের ছাত্র ডা. আইনুল ১৯৮৪ সালের ২৯ জুলাই জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার লাইভষ্টক অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।

মহাপরিচালক হিসেবে যোগদানের পূর্বে তিনি প্রণিসম্পদ অধিদপ্তরের ডিডি (এডমিন) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি কর্ম উপলক্ষে জার্মানী, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, ভারত, নেপাল, পাকিস্তান থাইল্যান্ড, কম্বোডিয়া, আইভরিকোস্ট, মালদ্বীপ এ অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন।

ব্যক্তি জীবনে দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক ডা. আইনুল সকলের দোয়া প্রার্থী।

  •  
  •  
  •  
  •