সড়ক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনায় সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৮তম ব্যাচের (৫ম সেমিস্টার) ছাত্র মোঃ হাসিবুর রহমানের (২২) মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ICU’তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, ঢাকা-টাংগাইল মহাসড়কের জিরানীর কবিরপুর নামক এলাকায় গত ১৬ই ডিসেম্বর বিকেলে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে হাসিবুর সহ ২ মোটরসাইকেল আরোহী মারাত্মকভাবে আহত হন।
প্রত্যক্ষদর্শীরা আশঙ্কাজনকভাবে আহত অবস্থায় তাদের প্রথমে শেখ ফজিলাতুন্নেসা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন। সেখানে ইমার্জেন্সীতে কর্মরত ডাক্তাররা জানান দুর্ঘটনায় হাসিবুরের চোখ ও ব্রেন মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হাসিবুরকে সাভারের এনাম মেডিকেলে প্রেরণ করেন। টানা ৪ দিন ICU তে ভর্তি থাকার পর আজ সকালের দিকে তার অবস্থার আংশিক উন্নতি হলেও দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করনে।

এ ঘটনায় হাসিবুরের বন্ধুমহল এবং পরিবারের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া ।

  •  
  •  
  •  
  •