ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজিতে পরীক্ষা অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধিঃ

আজ শনিবার (২৪-১২-২০১৬ ইং তারিখে) ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি (International Institute of Applied Science and Technology-IIAST), রংপুর এ ২০১৬ সালের বি. এস সি. ফুড সায়েন্স এন্ড টেকনোলজি এবং বিএসসি ইন মাইক্রোবায়োলজি (সম্মান) পাট-১ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন মহোদয় ড.মো. সাইফুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ থেকে চার বছর মেয়াদি অনার্স কোর্সে মোট ১৫০টি আসন নিয়ে চালু হয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লাইড সায়েন্স এন্ড টেকনোলজি। এখানে বিএসসি ফিশারীজ (অনার্স) কোর্স ছাড়াও বিএসসি ইন ফুড সায়েন্স এন্ড টেকনোলজি ও বিএসসি ইন মাইক্রোবায়োলজি কোর্স চালু রয়েছে এবং ২য় ব্যাচে ভর্তি চলছে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন http://iiast.edu.bd/

  •  
  •  
  •  
  •