বাকৃবি ক্যাম্পাস মাতালেন মিলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
শীত আসতে শুরু করেছে ক্যাম্পাসে। শীতের ঠান্ডার প্রকোপকে পাশ কাটিয়ে ক্যাম্পাসে চলছে ১৯৮৯-৯০ সেশনের সাবেক শিক্ষার্থীদের পুর্নমিলনী। লাল-নীল আলোর ঝলকানীতে উৎসবের নগরীতে পরিণত হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার সময় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শুরু হয় জনতার ভিড়। কারণ একটাই, ক্যাম্পাসে মিলা আসছে।

মঞ্চের রঙ-বেরঙের আলোর মধ্যে অডিটরিয়াম যখন কানায় কানায় পূর্ন তখন স্টেজে আসেন দেশবরেণ্য জনপ্রিয় পপ শিল্পী মিলা।

mila4

অল্প সময়ে শ্রোতা-দর্শকদের ভাসিয়ে নিয়ে গেলেন আনন্দের সাগরে। মিলার ‘বাপুরাম সাপুড়ে, রুপবানে নাচে কোমর দুলাইয়া, আই অ্যাম এ ডিসকো ড্যান্সার’ গানে দর্শকদের কোমর দুলিয়ে দিলেন। তরুণ-তরুণীরা মিলার গানের তালে তালে নেচে অডিটরিয়াম উতলা করে তুললেন। ‘দোলা দে দোলা দে দোলা দে রে পাগলা দোলা দে রে’ এই গান গেয়ে আরেক বার দোলা দিয়ে মঞ্চ ছাড়েন মিলা।

উল্লেখ্য, ১৯৮৯-৯০ সেশনের সাবেক শিক্ষার্থীদের পুর্নমিলনী অনুষ্ঠান শেষ হচ্ছে আজ।

  •  
  •  
  •  
  •  

Tags: