বাকৃবিতে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৬জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে অবস্থিত শাখা ছাত্রলীগের কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. শমসের আলী, সহকারী প্রক্টর প্রফেসরড. মোহাম্মদ আল মামুন, বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

  •  
  •  
  •  
  •  

Tags: