বাকৃবিতে শওকত, ওয়ালী ও মোহসীনের মৃত্যুবার্ষিকী পালিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রাক্তন মেধাবী শিক্ষার্থী শওকত, ওয়ালী ও মোহসীনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র্যালি ও পুস্পস্তবক অর্পণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর দেড় টার দিকে শোক র্যালিটি বাকৃবি ছাত্রলীগের কার্য্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শওকত, ওয়ালী ও মোহসীন স্মৃতি স্মরণে নির্মিত ঝরাফুল স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল।
এসময় ছাত্রলীগের সহস্রাধিত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

