২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
ডেস্ক নিউজ:
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পরীক্ষার বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আটটি বোর্ডের অধীনে ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৯ লাখ ১০ হাজার ৫০১ জন ছাত্র এবং ৮ লাখ ৭৬ হাজার ১১২ জন ছাত্রী।
এবার এসএসসিতে ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৫০১ ও এসএসসি ভোকেশনালে (কারিগরি) এক লাখ ৪ হাজার ২১২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। চলতি বছর পরীক্ষায় এক লাখ ৩৫ হাজার ৯০ শিক্ষার্থী বেড়েছে।
বিদেশে আটটি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

