প্রধানমন্ত্রী পদক পাচ্ছেন শেকৃবির ৪ শিক্ষার্থী
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
প্রধানমন্ত্রী পদক ২০১৩ ও ২০১৪ সালের জন্য মনোনীত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) চার মেধাবী শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের বৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার তানিয়া আফরোজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৩ সালের জন্য মনোনীতরা হলেন, কৃষি অনুষদের রাখি ব্যানার্জি এবং কৃষি ব্যবসা ও বিপণন অনুষদের মাহ্ফুজা আফরোজ সিগ্ধা।
২০১৪ সালের জন্য মনোনীতরা হলেন, কৃষি অনুষদের রেবেকা সুলাতানা এবং কৃষি ব্যবসা ও বিপণন অনুষদের ফজলুল হক।
তানিয়া আফরোজ আরও বলেন, পদক বিতরণের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ে এ পদক দেয়া হবে।

