ভাষা শহীদদের প্রতি আইআইএএসটি এর গভীর শ্রদ্ধাঞ্জলি

রংপুর প্রতিনিধিঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সব ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে রংপুর এর পূর্ব-শালবনে অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি (আইআইএএসটি)।

iiast21

আজ সকাল ৮.০০ টায় ইনস্টিটিউট থেকে একটি র‌্যালী বের হয় এবং পায়রা চত্ত্বর শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায়। উক্ত র‌্যালীতে আইআইএএসটি এর সকল বিভাগের (ফুড সায়েন্স, ফিশারীজ ও মাইক্রোবায়োলজি) ছাত্র-ছাত্রী, শিক্ষক- শিক্ষিকা, অধ্যক্ষ, কর্মকর্তা, কর্মচারীগণ অংশ নেন।

  •  
  •  
  •  
  •  

Tags: