৯ মার্চ শুরু হচ্ছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

নিউজ ডেস্ক:
আগামী ৯ মার্চ থেকে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে টানা তৃতীয়বারের মতো দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৭।

ছোটবেলা থেকেই কম্পিউটারের প্রোগ্রামিংয়ে আগ্রহী করে তুলতে আইসিটি ডিভিশন প্রতি বছর এ প্রোগ্রামের আয়োজন করে আইসিটি ডিভিশন।

এবারের এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আগামীকাল রবিবার বেলা সোয়া ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি। এতে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার বিচারক মোহাম্মদ মাহমুদুর রহমানসহ আরও অনেকে।

  •  
  •  
  •  
  •  

Tags: