জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু বৃহস্পতিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আগামী ৯ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম বর্ষের শিক্ষার্থীদের আগামী ১৯ মার্চ আনুষ্ঠানিকভাবে বরণ করবে। তবে এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে উঠতে শুরু করেছেন নবীন শিক্ষার্থীরা।

  •  
  •  
  •  
  •  

Tags: