দ্বিতীয় মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন-অর-রশিদ
নিজস্ব প্রতিবেদক:
দ্বিতীয় মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে যোগদান করেছেন প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার (৬ মার্চ) রাতে এ তথ্য জানা যায়। সোমবার সকালে ২০১৭-২০২১ মেয়াদে তিনি ভিসি পদে ফের যোগ দেন।
এর আগে হারুন-অর-রশিদ ২০১৩-২০১৭ পর্যন্ত প্রথম মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ২০০৯-২০১২ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্যের দায়িত্ব পালন করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা ও কাঙ্ক্ষিত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

