নারী দিবসে বাকৃবিতে ছাত্রীদের সাইকেল র্যালি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে এ সাইকেল র্যালির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কাজী শাহানারা আহমেদ, প্রক্টর প্রফেসর ড. এ. কে.এম জাকির হোসেন, প্রফেসর ড. ফরিদা ইয়াসমীন বারি, প্রফেসর ড. মাছুমা হাবিব, ড. রোখসানা পারভীন, ড. রায়হানা নাসরীন ফেরদৌসি, ড. মোহাম্মদ নূরুজ্জামানসহ আরও অনেকে।
আরো ছবি দেখতে ক্লিক করুন
‘বাউ সাইক্লিস্টস’ গ্রুপের উদ্দ্যেগে আয়োজিত র্যালিটি বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাড থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুড়ে আবার হ্যালিপ্যাডে এসে শেষ হয়। এসময় প্রায় অর্ধ শতাধিক ছাত্রী এ সাইকেল র্যালিতে অংশ নেন।
ছবি: শিশির মোহন্ত

