জাবির প্রাকৃতিক পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধ ও ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১২টার দিকে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে ঐক্যমঞ্চের আহ্বায়ক অধ্যপক নাসিম আখতার হোসাইন বলেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করার অধিকার কারো নেই। বিভিন্ন স্থাপনার নামে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করা হচ্ছে। এই কাজ বন্ধ না হলে আমরা কঠোর প্রতিরোধ গড়ে তুলব। তবুও প্রকৃতিকে ধ্বংস করতে দেব না। এ সময় প্রশাসনের এ হীন মনবৃত্তি পরিবর্তন করে পরিবেশ বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মানববন্ধনে কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক, অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহছান, অধ্যাপক মো. শামছুল আলম সেলিম, অধ্যাপক সোহেল রানা, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক মনোয়ার হোসেন, অধ্যাপক মাসুম শাহরিয়ার, সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক রায়হান রাইন, সহকারী অধ্যাপক আনিছা পারভীন জলীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

