কুবি সাংবাদিক সমিতির নির্বাচন: সভাপতি শফিউল্লাহ, সম্পাদক মতিউর
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) তৃতীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের মুহাম্মাদ শফিউল্লাহ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের খবরের মো. মতিউর রহমান।
রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে বেলা ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মো: মঈন উদ্দিন এলাহী (বাংলাদেশ টুডে), যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জোবায়ের (দৈনিক আমাদের সময়), অর্থসম্পাদক মো: জাহিদুল ইসলাম (দ্যা রির্পোট), দপ্তর সম্পাদক মাহফুজ কিশোর (ঢাকা টাইমস ২৪ডটকম) তথ্য ও পাঠাগার সম্পাদক তানভির সাবিক (দৈনিক যুগান্তর), কার্যনির্বাহী সদস্য শাহদাত হোসেন বিপ্লব (দৈনিক ময়নামতি) ও মো: মেহেদী হাসান মুরাদ (দৈনিক কুমিল্লার আলো)।
সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০১৭ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাবেক সভাপতি রবিউল হক রবি এবং অন্য দুই নির্বাচন কমিশনার ছিলেন তোফায়েল আহমাদ এবং কাজী কাউছার হামিদ।
নির্বাচনের পর্যবেক্ষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সাংবাদিক সমিতির উপদেষ্টা ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সাবেক উপদেষ্টা মোহাম্মদ আইনুল হক, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী রানা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধক্ষ্য দুলাল চন্দ্র নন্দী।
এদিকে সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি।

