বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে পশুপালন দিবস পালিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
‘বাংলাদেশে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় পশু পালন গ্রাজুয়েটদের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন (বাহা) ও বাকৃবির পশুপালন অনুষদ যৌথ উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে পশু পালন দিবস ২০১৭।
জানা যায়,দিবসটি উপলক্ষে সকালে পশুপালন অনুষদ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসে বিভিন্ন সড়ক ঘুরে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গিয়ে শেষ হয়।পরে সেখানে সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ চন্দ্র এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপাস্থত ছিলেন বাকৃবির উপাচার্য প্রফেসর ড.মো. আলী আকবর।
এ সময় তারা তিন দফা দাবি উপস্থাপন করেন। দাবি গুলো হল- প্রাণিসম্পদ অধিদপ্তরের অধিনে পশু পালন ও পশু চিকিৎসা নামে দুটি আলাদা বিভাগ চালু করা, প্রতিটি উপজেলায় পশু পালনের নতুন অর্গানোগ্রাম বাস্তবায়ন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পশু পালন ডিগ্রি চালু করা।
উল্লেখ্য, ২০১২ইং সালের ১৪ মার্চ উচ্চ আদালত পশু পালন ডিগ্রি প্রদান করার পক্ষে নিদের্শ দেয়। এরপর থেকে বাহা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পশু পালন অনুষদের পক্ষ থেকে এ দিনটিকে ‘পশু পালন দিবস’ পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

