কে.বি কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে (কে.বি.কলেজ) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গণে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

কে.বি. কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর।

বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসিম উদ্দিন খান, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, কলেজের গভর্নিং বডির সদস্য প্রফেসর ড. মো. একেএম আজাদ-উদ-দৌলা প্রধান ও প্রফেসর ড. মাহবুবা জাহান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকতা করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন।

এতে ২৯টি ইভেন্টে মোট ২১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ড অপরিহার্য। সুনাগরিক হিসেবে গড়ে উঠা এবং অনৈতিক কর্মকাণ্ড তথা সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে হতে বিরত থাকার জন্য ছাত্র-ছাত্রীদের কলেজ থেকেই পড়াশুনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: