বাকৃবিতে গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
২৫ মার্চ ভয়াল কালরাত ও গণহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিজয়’৭১ পাদদেশে ঐ কর্মসূচী পালন করা হয়।
এসময় মাননীয় প্রোক্টর প্রফেসর ড. জাকির হোসেন, বিশ্বসাহিত্য কেন্দ্র বাকৃবি শাখা পাঠচক্র ও সাহিত্য সংঘের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

