জবি ছাত্রলীগের অনুষদ-বিভাগীয় কমিটি বিলুপ্ত ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের বিভিন্ন শাখা-প্রশাখা (অনুষদ ও বিভাগীয়) কমিটি ঘোষণার মাত্র দু’দিনের মাথায় তা বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শনিবার (২৫ মার্চ) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্তে জানানো যাচ্ছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণার পর সেখানে নিয়ম বহির্ভূতভাবে গঠিত বিভিন্ন অনুষদ ও বিভাগীয় সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

আগামী ৩০ মার্চ জবি ছাত্রলীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মাঝেই তড়িঘড়ি করে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ও বিভাগের কিমিটি ঘোষণা করে জবি ছাত্রলীগ।

  •  
  •  
  •  
  •