রংপুরের আইআইএএসটিতে স্বাধীনতা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক:
নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করলো রংপুরের পূর্ব-শালবনে অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি (আইআইএএসটি)।
রবিবার (২৬ মার্চ) সকালে ইনস্টিটিউট এর শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ নিয়ে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এ উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৪ বছর মেয়াদী তিনিটি বিএসসি অনার্স কোর্স (ফুড সায়েন্স এন্ড টেকনোলজী, মাইক্রোবায়োলজি ও ফিশারিজ) চালু রয়েছে। বিস্তারিত তথ্য প্রতিষ্টানটির ওয়েবসাইটে (http://iiast.edu.bd) পাওয়া যাবে।

