বাকৃবিতে ৩৫তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) হতে ৩৫ তম বিসিএস এর বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। দিনব্যাপী মিলনমেলার এ আয়োজনে রোববার (২৬ মার্চ) সকাল ৭.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে বিকেল ৩ টায় টিএসসি’র মিনি কনফারেন্স রুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হাসান মো. হাফিজুর রহমান টুটুলের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোক্টর প্রফেসর ড. একেএম জাকির হোসেন।

অনুষ্ঠানে সুপারিশপ্রাপ্তদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাশরাফুল আলম ও ফারজানা ইয়াসমিন তিন্নি। এ সময় বাকৃবি হতে ৩৫ তম বিসিএস এর বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের ক্রেস্ট প্রদান করেন বিশ্ববিদ্যালয়’র উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুর রহমান।

  •  
  •  
  •  
  •  

Tags: