বাকৃবিতে মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
‘জঙ্গি মুক্ত করবো দেশ, শেখ হাসিনার নির্দেশ’ , জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও ছাত্রসমাজ’ এ শ্লোগানকে সামনে রেখে মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ।

শনিবার (১ মার্চ) দুপুর ১টায় দিকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলানায়তনের সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলের সঞ্চালনায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন প্রমুখ।

IMG_8191

ছাত্রলীগ নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ সোহান, আসমা আখতার, ফারিহা নিবা ও অভিনয় সাহা সৌম।

এসসময় বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্রসমাজসহ সকলকে রুখে দাঁড়ানোর আহবান জানান।

  •  
  •  
  •  
  •  

Tags: