বেরোবি ছাত্রলীগের নয়া কমিটি: সভাপতি তুষার, সম্পাদক নোবেল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আবু মোন্নাফ আল তুষার কিবরিয়াকে সভাপতি ও কামরুল হাসান নোবেল শেখকে সাধারণ সম্পাদক করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

দুই সদস্যের এই কমিটির মেয়াদ এক বছর। আবু মোন্নাফ আল তুষার কিবরিয়া বিদায়ী কমিটির সহ-সভাপতি ও কামরুল হাসান নোবেল শেখ সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এছাড়া আফজাল হোসেন জয়, ফয়সাল আজীম ফাহিম, রহমতউল্লাহ রনি, নেয়ামুতুল্লাহ ধ্রুব, আশিকুন্নাহার চৌধুরী টুকটুকিকে কেন্দ্রীয় ছাত্রলীগ নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।

এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বেরোবি ছাত্রলীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: