বশেমুরবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ
বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বর্ষবরণ উৎসব-১৪২৪ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ক্যাম্পাস চত্বরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, পান্থা উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সকাল ৮.৩০টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক এবং বেলা ১১টায় গোপালগঞ্জ শহর প্রদক্ষিণ করে।
সকাল ১০:৩০টা এবং সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য পান্তাভাত, মাছ ও ভর্তার ব্যবস্থা করা হয়।
এরপর বিকাল ৪:৩০ টায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন গ্রাম্য খেলার আয়োজন করা হয়।
এছাড়া বাংলা বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ, ইংরেজি বিভাগ, গণিত বিভাগ, কম্পিউটায় সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, আইন বিভাগ, মার্কেটিং বিভাগ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও ব্যবসায় অনুষদসহ বেশ কয়েকটি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় চত্বরে অভিনব স্টল তৈরি করে।
অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

