বেরোবিতে মঙ্গল শোভাযাত্রায় নববর্ষ উদযাপন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
নানা কর্মসূচির মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪২৪ উদযাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর উদ্বোধনে সকালে ক্যাম্পাসে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাস থেকে ঢাকা-রংপুর মহাসড়ক ধরে নগরীর লালবাগ বাজার হয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়। বাদ্যের তালে তালে র‌্যালিতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা রং-বেরঙ্গের বাঙ্গালি ঐতিহ্যের নানা চিত্র প্রদর্শন করে।

এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে ক্যাম্পাসে বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পিঠা-পুলি এবং পান্তাসহ নানা খাবারের পসরা (স্টল) সাজিয়ে বাঙ্গালি ঐতিহ্যের চিত্র তুলে ধরেন।

এছাড়াও দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: