গণবিতে গণমাধ্যম দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বুধবার (৩ মে) বিকাল ৩টায় সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের গবিসাস কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) আয়োজিত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গবিসাসের সভাপতি এস এম আহমেদ মনি, সহ-সভাপতি শাহীনুর আলম, যুগ্ম সম্পাদক বিধান মুখার্জী, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক নেতারাসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিক সমাজ দেশের সাধারণ সমাজের জন্য আশির্বাদ স্বরুপ, কিন্তু যখন স্বাধীনতা হারায় দেশের এই দায়িত্ববান সমাজ তখন তাজনমানুষের জন্য অভিশাপরুপে দাঁড়ায়। বক্তারা সাংবাদিকতায় স্বচ্ছতা নিশ্চিত করে, অবাধ তথ্য প্রদানের মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পেশাকে সমুজ্জ্বলিত রাখার আহ্বান করেন। সেই সঙ্গেসাংবাদিক হত্যা, নির্যাতন বন্ধের দাবি জানান।

উল্লেখ্য, ১৯৯১ সালে ইউনিস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক জাতিসংঘ ১৯৯৩ সাল থেকে এ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন।সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপপ্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবন দানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনেরমধ্য দিয়ে বিশ্বব্যাপী সাংবাদিক সংগঠনগুলো দিবসটি পালন করে থাকে।

  •  
  •  
  •  
  •