কুবি ছাত্রলীগ সভাপতি আলিপফের পদ স্থগিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আলিফকে আচরণবিধি লঙ্গনের অভিযোগে তার সভাপতি পদ স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন
স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিতাদেশ দেয়া হয় বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। একই সাথে সহসভাপতি রুপম দেবনাথকে ভারপ্রাপ্ত সভাপতির
দায়িত্ব দেয়া হয়েছে।

জানা যায়, গত ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চলাকালীন সময়ে কোটবাড়িতে ভর্তিইচ্ছুদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করেন সভাপতি আলিফ ও সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহীর সমর্থকরা। এ সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অহত হন সাধারণ সম্পাদক সমর্থিত যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ অন্তত ১০ জন।

এ সময় সংঘর্ষ থামাতে গেলে আলীফ সমর্থিতদের হাতে লাঞ্ছিত হন কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ মেহেদী
হাসান ও সহকারী প্রক্টর কাজী ওমর সিদ্দিকী রানা। সভাপতি আলিফ বহিরাগতদের নিয়ে তাদের উপর হামলা করেন বলে অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগ তদন্ত শেষে আলিফের সভাপতি পদ স্থগিতের সিদ্ধান্ত নেয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ কোন অন্যায়কে প্রশ্রয় দেয় না। আচরন বিধি লঙ্গনের অভিযোগে শাখা সভাপতি আলিফের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় হয়েছে।’

  •  
  •  
  •  
  •