রাবির চারুকলা অনুষদে শিল্পকর্ম প্রদর্শনী শুরু
রাজশাহী বিশ্বাবিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্বাবিদ্যালয়ে (রাবি) চারুকলা অনুষদে তিনদিন ব্যাপী ‘১৯ কুঁড়ি ২য় শিল্পকর্ম প্রদর্শনী ২০১৭’ শুরু হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত ‘সাদা মনের মানুষ’ পলান সরকার।
সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মোস্তফা শরীফ আনোয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গনিতবিদ ও রবীন্দ্র বিশেষজ্ঞ প্রফেসর সুব্রত মজুমদার। এছাড়া বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ঋতেন্দ কুমার শর্ম্মা।
এই প্রদর্শনীতে ১৯ তম ব্যাচের মোট ৫৮ জন শিক্ষার্থীর শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শিল্পকর্মের মধ্যে চিত্রকলা, প্রাচ্যকলা, ছাপচিত্র, ডিজাইন, কারুশিল্প, ভাস্কর্য, মৃৎশিল্প ও ইনস্টলেসন আর্ট প্রভৃতি স্থান পেয়েছে।
আয়োজক শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি চারুকলা অনুষদ শিল্পাঙ্গনে ঘটে যাওয়া অপ্রীতিকর বিচ্ছিন্ন ঘটনা এবং এর উপর কোনো বিরুপ প্রভাব ফেলতে পারেনি তারই প্রতিফলন স্বরুপ আমাদের এই আয়োজন।

