বাকৃবিতে সেরা ৫ গবেষককে সম্মাননা প্রদান
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) আয়োজিত দু’দিন ব্যাপী ২০১৫-১৬ বর্ষের গবেষণা অগ্রগতি বিষয়ক কর্মশালায় সেরা ৫ গবেষককে সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
শনিবার (১৩মে) সকাল ১১ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান সেরা ৫ গবেষকের হাতে সম্মাননা ও সার্টিফিকেট তুলে দেন।
সম্মাননা ও সার্টিফিকেট প্রাপ্ত সেরা ৫ গবেষক হচ্ছেন-ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মো. আবদুল ওহাব, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, বিভাগের প্রফেসর ড. মো. জহির উদ্দিন, প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম ও কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. এহসানুল কবীর।
বাউরেসের পরিচালক প্রফেসর ড. মো. মঞ্জুরুল আলমের সভাপতিত্বে কর্মশালায় পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর।
বিশেষ অতিথি হিসেবে বাকৃবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসিম উদ্দিন খান, এসিআই- এর কৃষিব্যবসার নির্বাহী পরিচালক ড. এফ এইচ আনসারীসহ অনুষদের ডিনসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

