বাকৃবিতে ‘ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস’ পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘গ্রিন পিচ ক্যাম্পেইন’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ অভিযানের উদ্বোধন করা হয়।

‘ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস’ এই মূলমন্ত্রকে সামনে রেখে ‘গ্রিন পিচ ক্যাম্পেইন’ স্বেচ্ছাসেবী সংগঠনটি বাকৃবি ক্যাম্পাস পরিষ্কারের লক্ষ্যে এ পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে।

উদ্বোধন শেষে ‘পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি নির্মল, পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টির প্রয়াস’ উদ্দেশ্যকে সামনে রেখে প্রশাসন ভবন থেকে একটি পরিচ্ছন্নতা অভিযান র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করার সময় পরিচ্ছন্নতা কার্যক্রম চালায়।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি প্রফেসর ড. এম.এ. ফারুখ, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসীমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চীদানন্দ দাস চৌধুরী, প্রক্টর প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন। এছাড়া এসময় সংগঠনটির প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সদস্য উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  

Tags: