বাকৃবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ভেটেরিনারি সায়েন্স অনুষদের ৫২তম ব্যাচের শিক্ষা সমাপণী (র‌্যাগ ডে) উপলক্ষে কে.বি নৈশ বিদ্যালয়ের গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ মে) দুপুর ১২টার দিকে অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের সামনে ঐ শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়।

শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ অনুষ্ঠানে অনুষদের সম্মানীত শিক্ষক প্রফেসর ড. মো. বাহানুর রহমান, প্রফেসর ড. মো. আবদুল আলীম, প্রফেসর ড. কে.এইচ.এম নাজমুল হুসাইন নাজির, ড. রোখসান পারভীন, মো.শাহাদাৎ হোসেনসহ ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

D6

এ সময় কে.বি নৈশ বিদ্যালয়ের ১৫জন গরীব শিক্ষার্থীদের মাঝে ওই শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: