নিরাপত্তার দাবিতে মমেক প্রধান ফটকে তালা, শিক্ষার্থীদের বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ মেডিক্যাল কলেজের (মমেক) হোস্টেলে স্থায়ী পুলিশ ক্যাম্পের মাধ্যমে নিরাপত্তা বিধানসহ ৬ দফা দাবিতে ক্লাস বর্জন, বিক্ষোভ ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুরে তারা ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মেডিক্যাল কলেজের বাঘমারায় ছাত্র হোস্টেল এবং মহিলা হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা, হোস্টেল গেট সংস্কার, সিসি ক্যামেরা ও পুলিশ ক্যাম্প স্থাপন, প্রাচীর দেয়াল উঁচুকরণ, বহিরাগতদের আসা-যাওয়া বন্ধ এবং পর্যায়ক্রমে হোস্টেল মেডিক্যাল কলেজের কাছে আনার দাবিতে শনিবার সকালে থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাশ বর্জন করে বিক্ষোভ মিছিল করে কলেজের প্রধান গেইটে তালা ঝুঁলিয়ে তিন ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে বলেও জানান শিক্ষার্থীরা।

উল্লেখ্য, শহরের কৃষ্টপুর এলাকার যুবক জাহাঙ্গীরকে অপহরণের সাত দিন পর গত বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের বাঘমারায় ছাত্র হোস্টেলের সেপটি ট্যাংক থেকে লাশ উদ্ধার করা হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: