শেখ হাসিনার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বাকৃবি ছাত্রলীগের আনন্দ মিছিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সহিংসতা, হত্যা, নির্যাতনের কারণে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রস্তাবকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ।

শনিবার দুপুর দেড়টার সময় ওই আনন্দ মিছিল বের করা হয়।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলটি ছাত্রলীগের কার্যালয় থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে দেশরত্ন শেখ হাসিনার প্রশংসা করে ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য দেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে ভাষণ জাতিসংঘ ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রস্তাবিত ছয় দফা হল-
১. রোহিঙ্গা মুসলমানদের ওপর সব ধরনের নিপীড়ন এই মুহূর্তে বন্ধ করতে হবে।
২. নিরপরাধ বেসামরিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের জন্য মিয়ানমারের ভেতরে নিরাপদ এলাকা (সেইফ জোন) তৈরি করা যেতে পারে, যেখানে তাদের সুরক্ষা দেওয়া হবে।
৩. বলপ্রয়োগের মাধ্যমে বাস্তুচ্যুত সব রোহিঙ্গা যেন নিরাপদে এবং মর্যাদার সঙ্গে মিয়ানমারে তাদের বাড়িতে ফিরতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।
৪. রোহিঙ্গা সঙ্কট নিরসনে কফি আনান কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ অবিলম্বে নিঃশর্তভাবে বাস্তবায়ন করতে হবে।
৫. রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করার যে রাষ্ট্রীয় প্রপাগান্ডা মিয়ানমার চালাচ্ছে, তা অবশ্যই বন্ধ করতে হবে।
৬. রোহিঙ্গারা মিয়ানমারে না ফেরা পর্যন্ত তাদের জরুরি মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করতে হবে ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশগুলোকে।

  •  
  •  
  •  
  •  

Tags: