এবার থেকে অভিন্ন প্রশ্নপত্রে এসএসসি-এইচএসসি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ফলাফলের তারতম্য নিরসন ও উচ্চশিক্ষায় ভর্তিচ্ছুদের সমসুযোগ সৃষ্টি অভিন্ন প্রশ্নপত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। ২৭ সেপ্টেম্বর বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এ ছাড়া এ বিষয়ে ব্যবস্থা নিতে গত মঙ্গলবার আন্তবোর্ড সমন্বয় উপকমিটির সভাপতি হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এই তথ্য জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা সংক্রান্ত চিঠি পাওয়ার কথা জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান। তিনি জানান, নির্দেশনা অনুযায়ী ২০১৮ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নে নেয়া হবে।
২০১৪ সালের এইচএসসি প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত কমিটির সুপারিশক্রমে প্রত্যেক বোর্ডে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত চালু হয়। এ কমিটির প্রধান ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বর্তমান সচিব (তখন অতিরিক্ত সচিব) সোহরাব হোসাইন।
এর আগে ২০০৮ সাল পর্যন্ত বোর্ডভিত্তিক আলাদা প্রশ্নে পরীক্ষা হতো।

