লাইভস্টক এওয়ার্ড ২০১৭ পেলেন শেকৃবি’র সাইফুল ইসলাম
মোঃ আব্দুল্লাহ আল জাবের, শেকৃবি:
বাংলাদেশে প্রাণিচিকিৎসা শিক্ষায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ লাইভস্টক সোসাইটি কর্তৃক ৩য় লাইভস্টক এওয়ার্ড ২০১৭ তথা “মোস্ট ভ্যালুয়েবল পারসন অফ দ্য ইয়ার ফর লাইভস্টক ডেভেলপমেন্ট (এডুকেশন)-২০১৭” এ ভূষিত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এর মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. কে, বি, এম, সাইফুল ইসলাম।
বাংলাদেশ লাইভস্টক সোসাইটি কর্তৃক ‘সকলের জন্য আমিষ’ প্রতিপাদ্য নিয়ে আজ রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরি অডিটোরিয়ামে আয়োজিত “৩য় লাইভস্টক অ্যাওয়ার্ড ও সেমিনার” এবং “লাইভস্টক ও পোল্ট্রি মেলা-২০১৭” এর প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব নারায়ন চন্দ্র চন্দ, এমপি উক্ত পুরস্কার প্রদান করেন। এবছর চারটি খাতে মোট ১৪ জনকে এ এওয়ার্ড দেয়া হয়েছে।

